বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সিলেটে সোনিয়া হত্যা ॥ ৩ দিনের রিমান্ডে আজমিরীগঞ্জের সজিব

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোটার্র ॥ সিলেটে কলেজ ছাত্রী সোনিয়া আক্তার (২১) হত্যা মামলার প্রধান আসামি সজিবকে (২৯) তিনদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল বুধবার (১৫ ফেব্রুয়ারি) আসামিকে আদালতে তোলার পর পুলিশ ৭ দিনের রিমান্ড চাইলে অতিরিক্ত চিফ মেট্টোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতের ম্যাজিষ্ট্রেট আব্দুর মোমেন তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এই মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালী থানার এসআই জামিল আহমদ এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে সোমবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকার যাত্রাবাড়ি থানাধীন সায়েদাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। সজিব আজমিরীগঞ্জ উপজেলার শরীফনগর গ্রামের মোঃ নুরুদ্দিনের ছেলে। আটকের পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত গত রবিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট মহানগরের শেখঘাট খুলিয়াটুলা আবাসিক এলাকার নীলিমা-১৪ নম্বর বাসা থেকে সোনিয়ার গলাকাটা লাশ উদ্ধার করা হয়। তিনি সিলেটের জকিগঞ্জ উপজেলার কলাছড়া গ্রামের বিল্লাল আহমদের মেয়ে ও দক্ষিণ সুরমার নুরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের ছাত্রী। তিনি মা ও সৎ বাবার সঙ্গে ওই বাসার ৪র্থ তলায় থাকতেন। সোনিয়া সিলেটের আঞ্চলিক ভাষার নাটকে অভিনয় করতেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com