শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

মাধপুরে বেপরোয়া বাস চাপায় পথচারী নিহত

  • আপডেট টাইম বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৯১ বা পড়া হয়েছে

আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার গ্যাস ফিন্ড এলাকায় সিলেটগামী একটি বাস ও সিলেটমুখী ট্রাকের সংঘর্ষে মোঃ আব্দুল্লাহ (২৩) নামে চারু সিরামিকের এক শ্রমিক ঘটনাস্থলে নিহত হয়েছেন। ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার মানিকপুর গ্যাস ফিল্ড এলাকায় গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত মোঃ আব্দুল্লাহ ব্রাহ্মনবাড়িয়া জেলার নাসিনগর উপজেলার কাহেতুরা পুর্বপাড়া গ্রামের আলী মজনু ছেলে ও মানিকপুর এলাকায় অবস্থিত চারু সিরামিক কোম্পানির শ্রমিক।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মাইনুল ইসলাম ভূঁইয়া জানান, দুপুর ১টার দিকে সিলেটগামী একটি যাত্রীবাহী রিয়েল কোচ ঢাকা মেট্রো-ব-১৫- ৮৬৩৭ অপর একটি সিলেটমুখী ট্রাক ঢাকা মেট্রো-ট-১৭-০০১৮ দ্রুত ও বেপোরোয়া ভাবে চালাইয়া রাস্তায় পাশে দাঁড়িয়ে থাকা মোঃ আব্দুল্লাহ (২৩)কে ধাক্কা দিলে নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলে মারা যান। গাড়ি দুটি আটক করা হয়েছে ও দুই জনকে গ্রেফতার করা হয়েছে এবং আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com