বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরের বিভিন্ন স্থানে অভিযানে ইয়াবাসহ ৩ যুবক আটক ॥ বিভিন্ন মেয়াদে কারাদন্ড

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩ যুবককে ইয়াবাসহ আটক করা হয়েছে। গতকাল তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আটক ৩ যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। দন্ডপ্রাপ্তরা হচ্ছে- হবিগঞ্জ শহরের পুরান বাজার এলাকার মৃত মধু মিয়ার ছেলে হাসু মিয়া (৪২), মৃত হাছান আলীর ছেলে মোঃ হাফিজ মিয়া ও মৃত কানু চন্দ্র দাসের ছেলে বাবুল চন্দ্র দাস। গতকাল বিকেলে পুরান বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪ পিস ইয়াবা ট্যাবলেট সহ হাসু মিয়াকে এবং রামপুর ব্রিজ এলাকা থেকে বাবুল চন্দ্র দাসকে ১ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। নির্বাহী ম্যাজিট্রেট শাহ জহুরুল হোসেনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে হাসু মিয়া ও হাফিজ মিয়াকে ৩ মাসের জেল ও ১০০ টাকা অর্থদণ্ড এবং বাবুল চন্দ্র দাসকে ৭ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহায়তায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com