মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নিজামপুর থেকে গাড়িচোর চক্রের দুই সদ্য আটক ॥ পিকআপ উদ্ধার

  • আপডেট টাইম সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর থেকে আন্তঃজেলা গাড়ি চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। তখন তাদের হেফাজত থেকে একটি চোরাই পিকআপ ভ্যান উদ্ধার করা হয়। গতকাল রবিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানার এসআই মমিনুল ইসলাম পিপিএম পুলিশ নিয়ে তাদের আটক করেন। আটকরা হল, শায়েস্তাগঞ্জ উপজেলার জগতপুর গ্রামের আবু মিয়া ওরফে আব্দুর রহিমের পুত্র সিএনজি চালক মশিউর রহমান (৪০) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার আশুরাইল গ্রামের অহিদ মিয়ার পুত্র সজিব মিয়া (২৫)। এ সময় তাদের কাছ থেকে ৯ লক্ষ টাকা মূল্যের একটি চোরাই পিকআপ ভ্যান জব্দ করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, তারা দীর্ঘদিন ধরে সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন জেলায় গাড়ি চুরি করে নম্বর প্লেট পরিবর্তন করে বিক্রি করে। জব্দকৃত গাড়িটি তারা ব্রাহ্মণবাড়িয়া থেকে চুরি করে। এরপর জগতপুরে কিছুদিন রেখে রাতের আধারে ঢাকা নিয়ে যাচ্ছিলো।
এসআই মমিন বাদি হয়ে তাদের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা করেছেন। গতকাল রবিবার বিকালে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। মমিনুল ইসলাম জানান, আটকদের কাছ থেকে রহস্য উদঘাটনের জন্য তাদের রিমাণ্ড আবেদন করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com