বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে মরহুম সাংবাদিকদের সম্মানে স্মরণসভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩০০ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব এর কার্যকরী কমিটির সদস্য এ কে এম ফজলুল হক চৌধুরী সেলিম ও শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য প্রকৌশলী অমিয় চক্রবর্তীর প্রথম মৃত্যু বার্ষিকীতে প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় স্মরণসভা। গতকাল ৩ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা সাতটায় শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মইনুল হাসান রতনের পরিচালনায় প্রেসক্লাব সভাপতি আসম আফজল আলী এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এক সরণ সভা।
সরণ সভায় প্রয়াত সাংবাদিকবৃন্দসহ শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য প্রয়াত এ কে এম ফজলুল হক চৌধুরী সেলিম ও শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য প্রয়াত প্রকৌশলী বাবু অমিয় চক্রবর্তী এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় আলোচনায় অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোর্তজা, একেএম ফজলুল হক চৌধুরী সাহেবের চাচা ইঞ্জিনিয়ার এম এ মুমিন চৌধুরী বুলবুল, সাকিম চৌধুরী ও মুনায়েম চৌধুরী। শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সাবেক সভাপতি এডভোকেট হুমায়ুন কবির সৈকত, অধ্যাপক ফিরোজুল ইসলাম চৌধুরী, সমুজ আলী আহমেদ, সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, শাহ হুমায়ুন কবির, নওরুজুল ইসলাম চৌধুরী, জালাল উদ্দিন রুমি, কামরুল হাসান, মিজানুর রহমান সুমন, শাহ মুস্তাফা কামাল, অ্যাডভোকেট দেলোয়ার ফারুক শাহজাহান , শফিক মিয়া, প্রমূখ।
স্মরণ সভায় প্রয়াত সাংবাদিকবৃন্দের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত ও শান্তি কামনা করা হয়। দিনের প্রথম প্রহরে বাদে জুম্মা সাংবাদিক এ কে এম ফজলুল হক চৌধুরী সেলিমের কবর জিয়ারত করেন সভাপতি ও অন্যান্য সদস্যবৃন্দ। সেখানে দোয়া মাহফিল শেষ করে সন্ধ্যায় অনুষ্ঠিত স্মরণ সভায় সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বর্ণাঢ্য সংবাদময় জীবন আলোচনায় তুলে ধরেন উপস্থিত সুধীবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com