শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নিজামপুরে বিদ্যালয়ের চারতলা ভবন উদ্বোধন করলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ৩৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নে হাজী মোহাম্মদ আলীম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত চারতলা একাডেমিক ভবন উদ্বোধন করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। তিনি গতকাল এ ভবনের উদ্বোধনী ফলক উন্মোচন করেন। সংসদ সদস্যের মাধ্যমে পৌনে দুই কোটি টাকা ব্যয়ে সরকারের শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ভবনটি নির্মাণ করে। এতে বিদ্যালয়ে শ্রেণিকক্ষের সংকট ও জায়গা সংকুলান সংক্রান্ত নানা সমস্যা সমাধান হয়েছে।
পরে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির বলেন, ‘শিক্ষাক্ষেত্রের উন্নয়নে বর্তমান সরকার যে দৃষ্টান্ত দেখিয়েছে, তা অনেক দেশের জন্য অকল্পনীয়। আগে কোন সরকার বছরের প্রথম দিনে দেশজুড়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে পারেনি। এ কাজটি সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বের কারণে।’ এ সময় তিনি হবিগঞ্জে শিক্ষাসহ সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরে এর ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য উপস্থিত অভিভাবক ও স্থানীয়দের প্রতি অনুরোধ জানান। উপস্থিত জনতা হাত তুলে তার বক্তব্যের প্রতি একমত পোষণ করে নৌকায় ভোট দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সুধী সমাবেশে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এনাম আহমেদের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোঃ হোসেন মিয়ার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম নিজামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বাবুলসহ বিভিন্ন শ্রেণি পেশার গণমান্য ব্যক্তিবর্গ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com