বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ব্যতিক্রমী আয়োজনে গোপায়া ইউপি সদস্য শেখ আহাদের জন্মদিন পালন করলো ওয়ার্ডবাসী

  • আপডেট টাইম সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ৩৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ব্যতিক্রমী আয়োজনে পালন করা হয়েছে ৫নং গোপায়া ইউনিয়নের ১নং ওয়ার্ড মেম্বার ও প্যানেল চেয়ারম্যান শেখ আহাদের জন্মদিন। জন্মদিন উপলক্ষে গত শনিবার বহুলা একতা যুব প্রবাসী ফোরামের সাধারণ সম্পাদক আকাশের উদ্যোগে ২ শতাধিক অসহায় ও শীতার্তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। প্রচন্ড শীতে কম্বল দিয়ে দরিদ্র ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর ফলে মানুষ ব্যাপকভাবে উপকৃত হচ্ছে। তারা মেম্বার শেখ আহাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের মানবিক কার্যক্রম আরো বাড়বে বলে আশা করেন। এই ধরনের একজন মেম্বার পেয়ে খুশি এই ওয়ার্ডের জনগণ। তারা তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। এছাড়াও জন্মদিন উপলক্ষে সারাদিন ব্যাপী এই ওয়ার্ডে দোয়া মাহফিল, মিলাদ মাহফিল, নাতে রাসুলসহ ছিল বিভিন্ন আয়োজন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com