বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জের আদালতে নজিরবিহীন আদেশ ॥ মিথ্যা তথ্য প্রদান করা দায়ে বাদী-বিবাদীকে কারাদন্ড

  • আপডেট টাইম বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ৩৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার চলিতারআব্দা নোয়াগাঁও গ্রামে একটি মারামারি মামলায় জীবিত মানুষকে মৃত বানিয়ে ভুল তথ্য দেয়ার অভিযোগে বাদি ও আসামি উভয়পক্ষকেই কারাগারে প্রেরণ করেছেন আদালত। এ ঘটনা নিয়ে সর্বত্র তোলপাড় চলছে। গতকাল মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জের বিজ্ঞ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হারুন-অর-রশীদ এ রায় দেন। দণ্ডিতরা হল, ওই গ্রারেম মৃত ইন্তাজ মিয়ার ছেলে বাদি আমির হোসেন, একই গ্রামের মফিজ উল্লার ছেলে আসামি আব্দুল হাইদ ও ফরিদ মিয়া এবং তার ছেলে নুরুজ্জামান মিয়া। পেশকার আব্দুল হামিদ জানান, নোয়াগাঁও গ্রামের আমির হোসেন ও মফিজ উল্লার মধ্যে মারামারি হলে আমির হোসেন ২০২০ সালের ১৬ আগস্ট মামলা দায়ের করেন। ২১ সালের ২০ জানুয়ারি আদালতে আসামির বিরুদ্ধে চার্জ গঠন হয় এবং বেশ কয়েকটি সাক্ষির তারিখ অতিবাহিত হয়। গত ১৩ অক্টোবর সাক্ষীদের আদালতে হাজির থাকার তারিখ ছিলো। কিন্তু সেদিন বাদীর শাশুড়ির মৃত্যু হয়েছে উল্লেখ করে সাক্ষী হাজির না করে আদালতে ভুল তথ্য দেয়। দুই পক্ষের দুই রকম তথ্যে বিভ্রান্ত হয়ে আদালত এ বিষয়ে তদন্তের জন্য বাহুবল মডেল থানা পুলিশকে নির্দেশ দেন। পুলিশের তদন্তে প্রমাণ হয় যে বাদীর শাশুড়ি এখনও জীবিত এবং সুস্থ আছেন। ফলে উভয়পক্ষের দেওয়া তথ্য মিথ্যা প্রমাণিত হয়। এরপর গতকাল মঙ্গলবার (২৪ জানুয়ারি) ছিল মামলার নির্ধারিত তারিখ। এতে বাদী বিবাদী আদালতে হাজির হলে বিজ্ঞ বিচারক ইতিপূর্বে আদালতে মিথ্যা তথ্য উপস্থাপনের দায়ে বাদী আমির হোসেনকে ৩ দিন ও আসামি আব্দুল হাইদ, ফরিদ মিয়া ও নুরুজ্জামান মিয়াকে ১ দিন করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন। এ সময় দন্ডপ্রাপ্ত ৪ জনই আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com