বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

সৈয়দপুরে হত্যা মামলার ২ আসামী ঢাকায় গ্রেপ্তার

  • আপডেট টাইম সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ৩০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামে চাঞ্চল্যকর কৃষক শুকুর মিয়া হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার ভোরে সদর মডেল থানার এসআই মমিনুল ইসলাম পিপিএম, বিপিএমসহ একদল পুলিশ মোবাইল ট্যাকিং করে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার বাগানবাড়ি থেকে তাদেরকে আটক করেন। আটকরা হল, একই গ্রামের সফর আলীর পুত্র মামলার প্রধান আসামি সাদেক মিয়া (২৪), তালাব আলীর পুত্র জাকির মিয়া (২৫)।
এসআই মমিনুল ইসলাম জানান, গত ১৭ আগষ্ট সকালে শুকুর আলী (৫৫) জমিতে কাজ করতে গেলে একই গ্রামের মৃত সমন আলীর পুত্র সফর আলী, ছাদেক মিয়া, জাকির মিয়া, শাহজাহান ও শাকিল মিয়াসহ ১০/১৫ জন লোক ফিকল দিয়ে এলোপাতাড়ি আঘাত করে হত্যা করে। এ ঘটনায় তার কন্যা সীমা আক্তার বাদি হয়ে ১১ জন কে আসামি করে মামলা করেন। ইতোপূর্বে তিনি আরও কয়েকজনকে গ্রেফতার করেছেন। কিন্তু দুই আসামি ঢাকার কেরানীগঞ্জে ছদ্মবেশ ধারণ করে থাকে। বিভিন্ন তথ্য প্রযুক্তির সহায়তায় নিশ্চিত হওয়ার পর ওসি গোলাম মর্তুজার নির্দেশে গত শনিবার হবিগঞ্জ থেকে মমিনুল ইসলাম একটি টিম নিয়ে কেরানীগঞ্জে অবস্থান করেন। গতকাল বিকালে তাদেরকে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com