বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জে সরকারী বই বিক্রির দায়ে প্রধান শিক্ষিকা গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ৩২৫ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার নছরতপুরে একটি ভ্রাম্যমান দোকানে (ভ্যান গাড়ী) চলতি শিক্ষা বর্ষের সরকারি প্রাইমারী স্কুলের বিভিন্ন শ্রেণীর ৭০ কেজি নতুন বই বিক্রির ঘটনায় শিক্ষিকা আয়েশা আক্তারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১২ টার দিকে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী বাদী হয়ে শায়েস্তাগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলায় একমাত্র আসামী করা হয়েছে কদমতলী বেসরকারি রেজিষ্টার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা আক্তারকে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনায় কদমতলী বেসরকারি রেজিষ্টার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা আক্তার ও ভাঙ্গারী ব্যবসায়ী সৈয়দ আলীকে (৩২) আটক করে পুলিশ। তবে ঘটনায় জড়িত না থাকায় ভ্যান চালক (ভাঙ্গারী ব্যবসায়ী) সৈয়দ আলীকে ছেড়ে দেয়া হয়েছে। মঙ্গলবার (১৭ জানুয়ারী) বিকাল সাড়ে ৪টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বইগুলো জব্দ করেন উপজেলা প্রাথমিক শিা কর্মকর্তা মোহাম্মদ আলী। আটক শিক্ষিকা আয়েশা আক্তার কদমতলী গ্রামের মৃত আব্দুল্লাহর স্ত্রী ও সৈয়দ আলী লাখাই উপজেলার বুমাপুর গ্রামের গোলাম হোসেনের পুত্র। স্থানীয় সূত্র জানায়, উপজেলার কদমতলী বেসরকারি রেজিষ্টার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা আক্তার বইগুলো ভাঙ্গারী ব্যবসায়ীর কাছে ২০ টাকা কেজি ধরে ৭০ কেজি বই ১ হাজার ৪০০ টাকায় বিক্রি করেন। ভাঙ্গারী ব্যবসায়ী বইগুলো নছরতরপুর মা ফিলিং ষ্টেশনের বিপরীতে একটি পাইকারী ভাঙ্গারী দোকানে বিক্রির জন্য গেলে স্থানীয়দের কাছে ধরা পড়ে। শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হোসেন কামাল মামলা দায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামী আয়েশা আক্তারকে আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com