শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

মাধবপুরে পানি পান করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ৩৫৩ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে সেচ পাম্পে পানি পান করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকালে উপজেলার বিষ্ণুপুর গ্রামের ফসলের মাঠে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই মুহাম্মদ আলীর ছেলে নাহিদুল ইসলাম (৮) সহ কয়েকজন শিশু মাঠে খেলা করছিল। এ সময় নাহিদুলের পানি পিপাসা হলে সে পাশ্ববতি শমসু শিকদারের মালকাধীন সেচ পাম্পে পানি পান করতে গিয়ে বিদ্যুতায়িত হয়।
পরে স্বজনরা আশংকাজনক অবস্থায় উদ্বার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার নাহিদুলকে মৃত ঘোষনা করে। কাশিমনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক ইসমাইল হোসেন ভূঁইয়া মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com