বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে মেয়র কাপ-২৩ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন

  • আপডেট টাইম বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ৩৪১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ প্রথম বারের মতো নবীগঞ্জ পৌরসভা কর্তৃক মেয়র কাপ-২০২৩ ক্রিকেট টুর্নামেন্ট গত ১৬ জানুয়ারি ২০২৩ তারিখে নবীগঞ্জের ঐতিহ্যবাহী জে,কে হাই স্কুল মাঠে উৎসবমুখর পরিবেশে দুপুর ১২ টায় উদ্বোধন করা হয়। এই জমকালো টুর্নামেন্টটি উদ্বোধন করেন মেয়র কাপ টুর্নামেন্টের স্বপ্নদ্রষ্টা নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভার প্যানেল মেয়র-১ জায়েদ চৌধুরী, প্যানেল মেয়র-২ আব্দুস সোবহান, কাউন্সিলর মোঃ কবির মিয়া, ফজল আহমদ চৌধুরী, মোঃ কাউন্সিলর যুবরাজ গোপ, জাকির হোসেন জাকীসহ নবীগঞ্জের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রিকেট প্রেমী জনতা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাউন্সিলর জনাব ফয়জুর রহমান নানু। উদ্বোধনী ম্যাচে অংশ গ্রহণ করেন ব্রাদার্স ইউনিয়ন চরগাঁও বনাম আনমনু স্টার। উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী বলেন, খেলাধুলায় মানুষের মন ও স্বাস্থ্য ভালো থাকে এইদিক বিবেচনায় নিয়েই নবীগঞ্জ পৌরসভা কর্তৃক প্রথমবারের মতো উক্ত টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। সবার সহযোগিতা থাকলে আগামীতেও মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্ট অব্যাহত থাকবে ইনশাল্লাহ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com