বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে ১ম বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধনী ম্যাচে উত্তরণ সংসদের জয়

  • আপডেট টাইম বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ৩১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে এমপি আবু জাহির ১ম বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকালে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে লীগের উদ্বোধন করা হয়। আর উদ্বোধনী ম্যাচেই ১৪৮ রানের বিশাল জয় পেয়েছে উত্তরণ সংসদ। হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান। এতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এডভোকেট সুলতান মাহমুদ, এডভোকেট শাহ ফখরুজ্জামান, সাধারণ সম্পাদক বদরুল আলম। লীগের প্রথম ম্যাচে উত্তরণ সংসদ ও রাজনগর একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রথমে টস জিতে নির্ধারিত ৪০ ওভারে ২০২ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে উত্তরণ সংসদ। দলের পক্ষে মাত্র ১৬ রান খরচায় ৪টি ইউকেট লাভ করে বোলার ফরহাদ আহমেদ। জবাবে ২২ ওভারে ৫৩ রান করতেই গুটিয়ে জায় রাজনগর একাদশ। যার মাধ্যমে ১৪৮ রানের বিশাল জয় পায় উত্তরণ সংসদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com