সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

মাধবপুরে ছাত্রীকে অপহরণের পর বন্ধুর বাসায় নিয়ে ধর্ষণের অভিযোগ

  • আপডেট টাইম শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
  • ৩০৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে প্রবাসী বাবার সঙ্গে মোবাইল ফোনে কথা বলা সময় এক স্কুল ছাত্রীকে অপহরনের পর বন্ধুর বাসায় আটকে রেখে ধর্ষণ করা হয়েছে। এ অভিযোগ এনে মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর গ্রামের ভিকটিমের মা মাধবপুর থানায় শুক্রবার সকালে একটি মামলা করেছেন। পুলিশ ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে।
পুলিশ ও ভিকটিমের মা জানান, গত ৮ জানুয়ারি সন্ধ্যায় কালিকাপুর গ্রামে বাড়ির পাশে রাস্তায় দাড়িয়ে দুবাই প্রবাসী বাবার সঙ্গে ভিকটিম মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় উপজেলার সাতপাড়িয়া গ্রামের মৃত নজু মিয়া খানের ছেলে মোঃ এমরান মিয়া খান সহ অজ্ঞাত ২/৩ জন তাকে অপহরণ করে সিএনজি অটোরিক্সা তুলে নিয়ে যায়। শায়েস্থাগঞ্জ থানা এলাকায় এক বন্ধুর বাসায় আটকে রেখে ওই ছাত্রীকে ধর্ষণ করে। গত ১১ জানুয়ারি রাতে ভিকটিম কৌশলে পালিয়ে গাড়িতে করে উপজেলার বাদশা কোম্পানীর সামনে চলে আসে। ভিকটিমকে স্থানীয় ইউপি সদস্য দেখতে পেয়ে তার মার কাছে পৌঁছে দেয়। এ ঘটনায় তার মা শুক্রবার সকালে মাধবপুর থানায় এমরান মিয়া খান সহ অজ্ঞাত ২/৩ জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন।
মাধবপুর থানার এসআই মানিক সাহা সত্যতা নিশ্চিত করে বলেন, ভিকটিমের ডাক্তারী পরীক্ষার জন্য শুক্রবার হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং ভিকটিমের জবানবন্দি গ্রহনের জন্য হবিগঞ্জ বিচারিক আদালতে হাজির করা হবে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে পুলিশ তৎপর রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com