বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

জাতীয় দলের সাবেক ফুটবলার হবিগঞ্জের আলী হোসেনের ইন্তেকাল

  • আপডেট টাইম শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
  • ২৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার জাতীয় দলের সাবেক ফুটবলার আলী হোসেন(৭৬) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শুক্রবার আড়াই টায় সিলেট হাসপাতালে নেয়ার পথে ইন্তেকাল করেছেন। মরহুম আলী হোসেন হচ্ছেন হবিগঞ্জ সদর উপজেলার জগতপূর গ্রামের মৃত মঞ্জুব উল্লাহ ছেলে।
জানা যায়, মরহুম আলী হোসেন বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত সদস্য, হবিগঞ্জের এক সময়ের তুখোর ফুটবলার যিনি জাতীয় পর্যায়েও অনেক সুনাম অর্জন করেন। তিনি হবিগঞ্জের ঐতিহ্যবাহী মোহামেডান ক্লাবের নিয়মিত খেলোয়ার এছাড়া ঢাকা ওয়ান্ডারার্স এবং বাংলাদেশ সেনাবাহিনী ফুটবল একাদশের স্বনামধন্য খেলোয়ার ছিলেন। পারিবারিক ভাবে জানা যায় আজ শনিবার বেলা ১১ টার সময় জগতপূর স্কুল মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com