শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

গোবিন্দপুর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে এক ব্যক্তিকে মারধর

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ৩১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে মাসুক মিয়া নামে এক ব্যক্তিকে মারধর করেছে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় লোকজন হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেছে।
আহত মাসুক মিয়া জানায়, ওই গ্রামের লেচু মিয়ার সাথে দীর্ঘ যাবত তাদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এর প্রেক্ষিতে তিনি বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন। ওই মামলা দায়েরর পর প্রতিপক্ষের লোকজন আরও ক্ষিপ্ত হয়ে উঠে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে মাসুক মিয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে গোবিন্দপুর খোয়াই ফিসারীজ লিঃ এর সামনে প্রতিপক্ষের লোকজন তাকে বেরধর মারপিট করে। এতে তিনি গুরুতর আহত হন। বর্তমানে তিনি হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com