বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরামের পুর্ণাঙ্গ কমিটি গঠন ও অভিষেক অনুষ্টিত

  • আপডেট টাইম বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ৩৭০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরাম ২০২৩ সনের পুর্ণাঙ্গ কার্যকরি কমিটি গঠন ও অভিষেক অনুষ্টিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের আমির চান কমপ্লেক্স স্কাই কুইন রেস্টুরেন্ট এই অনুষ্ঠান করা হয়। সংগঠনের সভাপতি মোঃ কাউছার আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খলিলুর রহমান রুবেল এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য নুরুল আমিন ওসামন। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেসের সম্পাদক ও প্রকাশক মোঃ ফজলুর রহমান, মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ মুজিবুর রহমান পলাশ, বৃন্দাবন সরকারী কলেজর সহকারী অধ্যাপক প্রদ্বীপ কুমার রায়। এছাড়া বক্তব্য রাখেন, তত্ত্বাবধায়ক প্রধান সুলতান মোঃ কাওসার, তত্ত্বাবধায়ক সদস্য সুমন চন্দ্র গোপ, আব্দুল আওয়াল রাসেল, কার্যকরি কমিটির সাংগঠনিক সম্পাদক রতন বৈদ্য, জাকির হোসেন, দপ্তর সম্পাদক শেখ নুরুল ইসলাম কোহিনুর, সদস্য ডাঃ শুভজিৎ রায়, সিয়ামূল ছূরত প্রিন্স প্রমূখ। আলোচনা সভা শেষে ২০২৩ ইং কার্যকরি বর্ষের নতুন পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন সংগঠনের সভাপতি মোঃ কাউছার আহমেদ। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ নোমান আহমেদ। গীতা পাঠ করেন অন্তু দেব। সভায় বক্তারা বলেন, হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরাম প্রতিষ্ঠার পর থেকে আর্তমানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। তারা সংগঠনের উত্তর উত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com