শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

জেলায় শীতার্তদের মাঝে মেট্রোপলিটন ইউনিভার্সিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অসহায়দের পাশে থাকা নৈতিক দায়িত্ব-ড. জহিরুল হক

  • আপডেট টাইম বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ২৮৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সিলেট তথা বাংলাদেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, অসহায়দের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। কোনো দেশে অর্থনৈতিক ও সামাজিক অসমতা থাকলে সেই দেশে সামনের দিকে এগিয়ে যেতে পারে না। দেশে তীব্র শীতে উষ্ণ কাপড় নিয়ে অসহায়দের পাশে দাড়ানোকে মেট্রোপলিটন ইউনিভার্সিটি সামাজিক ও মানবিক দায়বদ্ধতা হিসেবেই মনে করে। আমি এ জন্য মেট্রোপলিটন ইউনিভার্সিটির বোর্ড অব স্ট্রাস্টিজের চেয়ারম্যান বিশিষ্ঠ শিক্ষাবিদ ড. তৌফিক রহমান চৌধুরীকে ধন্যবাদ জানাই। তিনি শীতের শুরু থেকে সিলেটসহ বিভিন্ন এলাকায় মেট্রোপলিটন ইউনিভার্সিটির পক্ষ থেকে শীতবস্ত্র বিতরনের উদ্যোগ নিয়েয়েছেন।
গতকাল ১০ জানুয়ারী দুপুরে হবিগঞ্জ শহরের এডভোকেট আবু জাহির উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে হবিগঞ্জের শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এডভোকেট শাহ ফখরুজ্জামান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামানসহ শিক্ষক-শিক্ষিকা ও এলাকার বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শত কিলোমিটার দূরে হবিগঞ্জে গিয়ে শীতবস্ত্র বিতরণ করায় মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রশংসা করেন অনেক।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com