সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সরকারি জমি দখল নিয়ে সংঘর্ষ ॥ কলেজ ছাত্র নিহত ॥ আহত ৩০ ॥ তাৎক্ষণিক অভিযানে আটক ২ শহরে গোয়েন্দা পুলিশের অভিযান ॥ অস্ত্র উদ্ধার ইরান ফেরত নবীগঞ্জের বাবুল ॥ ২০ দিন ছিলাম ভাত না খেয়ে যেদিকে যাই সেদিকে মিসাইলের শব্দ সুরমা চা-বাগানে গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার সাতছড়ির দুর্গম বনাঞ্চলে ৫৪ কেজি গাঁজা ও ১৫ পিস বোতল বিয়ার জব্দ লাখাইয়ে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় হাতেনাতে যুবক আটক জীবন যুদ্ধে পরাজিত ॥ এইচ.এম. জিলাল-সৌদি আরব শায়েস্তাগঞ্জ রেলওয়ে গুদাম জামে মসজিদে ৮ বছর ধরে ফ্যানবিহীন বানিয়াচংয়ে নিষিদ্ধ জালে মৎস্য নিধন উৎসব ॥ বিলুপ্তির পথে দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য বানিয়াচঙ্গের খাগাপাশায় নজির উদ্দিন আহমেদ চৌধুরী কলেজের বৃত্তিপ্রস্তুর স্থাপন করলেন ঢাকার বিভাগীয় কমিশনার-শরফ উদ্দিন আহমেদ চৌধুরী

যাত্রী সেজে সিলেট রেলওয়ে স্টেশন সাপ্রাইজড ভিজিটে এমপি মিলাদ গাজী

  • আপডেট টাইম সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ২৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সিলেটে সাধারণ যাত্রী সেজে সিলেট রেলওয়ে স্টেশন সারপ্রাইজড ভিজিট করেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ (মিলাদ গাজী) এমপি। গতকাল ৮ জানুয়ারী রাত ১টায় তিনি আচমকা সিলেট রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন। পরিদর্শন কালে তিনি যাত্রীসাধারনের কাছ থেকে টিকেটের ভোগান্তি ও বিভিন্ন সমস্যার কথা শুনেন ও পরবর্তীতে স্টেশনের কর্মকর্তা কর্মচারী ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দের সাথে এসব বিষয় নিয়ে কথা বলেন ও খোঁজ খবর নেন। এসময় তিনি, স্টেশনটি ঘুরে দেখেন ও সমস্যা নিরসনে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেন।
এসময় সাংসদ মিলাদ গাজী বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার দেশের সাধারণ জনগনের জন্য সব সময় কাজ করে যাচ্ছে। উন্নয়নের রোল মডেলে আজ বাংলাদেশ। যাত্রী সাধারণের দূর্ভোগ লাঘবে আগামী জুনে সিলেটবাসীর জন্য ননস্টপ ট্রেন আসবে। পাশাপাশি অন্যান্য স্টেশনগুলোর যাত্রী সেবার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোঃ নুরুল ইসলাম, আরএনবি পরিদর্শক মোঃ রুবেল মিয়া, আরএনবি হাবিলদার মোঃ আব্দুল আউয়াল, রেলওয়ে সিলেট স্টেশন গোয়েন্দা কর্মকর্তা মামুন খান সহ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com