বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

এডভোকেট ফজলুর রহমানের মৃত্যুতে সিনিয়র সিটিজেন সোসাইটি স্মরণ সভা

  • আপডেট টাইম রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ৩৫৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ দি সিনিয়র সিটিজেন সোসাইটি হবিগঞ্জ জেলার প্রয়াত সভাপতি ও সিলেটের সাবেক বিভাগীয় কমিশনার এডভোকেট ফজলুর রহমান এর আকস্মিক মৃত্যুতে গতকাল শনিবার সন্ধায় হবিগঞ্জ জেলা বার কাউন্সিল হল রুমে এক স্বরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দি সিনিয়র সিটিজেন সোসাইটি সহ-সভাপতি শেখ মোঃ বদর উদ্দিন (সাবেক এজিএম অগ্রনী ব্যাংক) এর সভাপতিত্বে এবং দি সিনিয়র সিটিজেন সোসাইটি’র সাধারণ সম্পাদক এডভোকেট মোস্তাক আহমেদের পারিচালনায় সভাটি অনুষ্টিত হয়। অনুষ্টানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন কাকাইলচেয় জামে মসজিদের খতিব ও জেলা বার কাউন্সিল মসজিদের ইমাম মৌলানা সাইদ আহমেদ।
উক্ত সভায় বক্তব্য রাখেন- অধ্যাপক মুজিবুর রহমান, মতিউর রহমান, মোঃ সাহিদ আলী, সৈয়দ গিয়াস উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মিয়া মোঃ শাহজাহান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ডাঃ আব্দুর রব, মৌলানা সাইদ আহমেদ প্রমুখ। সভায় মরহুম আলহাজ্ব ফজলুর রহমানের বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com