শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

পইলের মাছের মেলা আগামী ১৫ জানুয়ারী অনুষ্ঠিত হবে

  • আপডেট টাইম শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ৩৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইলের ঐতিহ্যবাহি মাছের মেলা আগামী ১৫ জানুয়ারী অনুষ্ঠিত হবে। করোনার কারণে বিগত দুই বছর বন্ধ থাকার পর এ বছর থেকে আবারও এই বছর পুনরায় মেলা অনুষ্ঠিত হবে। এ-উপলক্ষ্যে গ্রামের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে এক পরামর্শ সভা গত বৃহস্পতিবার রাতে মরহুম সৈয়দ আহমদুল হক সাহেবের বৈঠক খানায় অনুষ্ঠিত হয়।
পইল ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান মোঃ সাহেব আলী, বিশিষ্ট মুরুব্বি ও ঠিকাদার মোঃ তাজুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান নিরজন দাশ, বিশিষ্ট মুরুব্বি মামুনুর রশিদ শরীফ, শিবেন্দ্র চন্দ্র দেব শিবু, এনামুল হক বিপ্লব, ইউপি মেম্বার ছন্দু মিয়া, আব্দুল কবির, খুরশি আলী, এডভোকেট মোস্তফা মিয়া, ইউপি মেম্বার মিন্টু মিয়া, আমিনা বেগম, এনাম মিয়া, দুলাল মিয়া প্রমুখ।
সভায় জানানো হয়, মেলায় প্রতি বছরের ন্যায় এবারও সকল ধরনের অনৈতিক কর্মকান্ড ও জুয়া খেলা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং মেলা সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য বিভিন্ন উপকমিটির গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com