বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে হবিগঞ্জে আনন্দ শোভাযাত্রা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ৩৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল হবিগঞ্জ জেলা ছাত্রলীগের উদ্যোগে বিভিন্ন সড়ক প্রদক্ষিণের আগে সংক্ষিপ্ত সমাবেশ করে। শোভাযাত্রাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌধুরী বাজারে গিয়ে শেষ হয়। সমাবেশে বক্তারা বলেন, ছাত্রলীগ হচ্ছে আওয়ামী লীগের সকল আন্দোলনের অন্যতম শক্তি। দেশের যে কোনো আন্দোলন সংগ্রামে ছাত্রলীগের নেতাকর্মীরা ঝাপিয়ে পড়ে। ভাষা আন্দোলনসহ মহান মুক্তিযুদ্ধের সময় ছাত্রলীগের ভূমিকা ছিল অন্যতম। আওয়ামী লীগের যে কোনো আন্দোলন সংগ্রামে ছাত্রলীগ মাঠে ছিল এবং থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশকে সেই উচ্চতায় নিয়ে গেছেন, যা আজ বিশ্বের বিস্ময়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে তিনি নিজের জীবনকে উৎসর্গ করেছেন। আন্তর্জাতিক অঙ্গনে বাঙালি বলে পরিচয় দিতে আজ আমরা অহংকার বোধ করি। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মোশারফ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন চৌধুরী বুলবুল, মশিউর রহমান শামীম, অ্যাডভোকেট সুলতান মাহমুদ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু প্রমুখ। অনুষ্ঠানে ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রতিটি পদক্ষেপে হবিগঞ্জ জেলা ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com