বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আওয়ামী পরিবার ঐক্যবদ্ধ থাকলে কেউ হারাতে পারে না -এমপি আবু জাহির

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ২৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, আওয়ামী পরিবারের সদস্যরা ঐক্যবদ্ধ থাকলে কোন শক্তি হারাতে পারে না। আওয়ামী লীগ যতবার হেরেছে তা ছিল ষড়যন্ত্রের কারছে। গত প্রায় ১৪ বছরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছি। এই ধারা অব্যাহত রাখতে আওয়ামী পরিবারের সদস্যদের ঐক্যবদ্ধ থাকার কোন বিকল্প নেই। তিনি রবিবার হবিগঞ্জ পৌরসভার এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অমিয় চন্দ্র রায় এতে সভাপতিত্ব করেন ও পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক শামীম খান।
এতে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন চৌধুরী বুলবুল, সাবেক মেয়র মোঃ মিজানুর রহমান মিজান, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক কাউন্সিলর গৌতম কুমার রায়। বক্তব্য রেখেছেনÑ জেলা কৃষক লীগের সভাপতি হুমায়ুন কবীর রেজা, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আব্দুর কদ্দুছ ও রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোতাব্বির খান, অর্থ সম্পাদক কুতুব উদ্দিন, শ্রম বিষয়ক সম্পাদক শেখ আব্দুল হান্নান, সদস্য হাজী ইউনুছ মিয়া, সাবেক কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমেদ, জেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরী, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামাল হোসেন, এলাকার মুরুব্বী হাবিবুর রহমান নিরু, যুবলীগ নেতা বিপুল রায়, মোঃ তাজুল ইসলাম, আলাই চৌধুরী, ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহীন মিয়া ও ছাত্রলীগ নেতা শাকিব খান ইফতি।
আরও উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সহ সভাপতি রন্টু পুরকায়স্থ, দেলোয়ার হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাখন পাল, মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক বেলাল উদ্দিন, মোস্তফা কামাল সংগ্রাম, জিয়া উদ্দিন আহমেদ, পৌর আওয়ামী লীগ নেতা শেফাল বণিক, আরিফ মাহমুদ, সাইফুল ইসলাম, জেলা কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব আব্দুর রউফ, যুবলীগ নেতা সবুজ আহমেদ, ফারুক মিয়া, এমএ মামুন, এলাকার মুরুব্বী আলী হায়দর, আব্দুর রশিদ খান, হামিদ মিয়া, ফারুক মিয়াসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার লোকজন।
সম্মেলনের শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ক্বারী সৈয়দ আহমদ ও পবিত্র গীতা থেকে পাঠ করেন সজল রায়। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারের শহীদ সদস্যবৃন্দসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com