বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

সিলেট-আখাউড়া রেল সড়কের অনেক লাইনই ঝুঁকিপূর্ণ ॥ সিডিউল বিপর্যয়

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ২৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সিলেট-আখাউড়া রেল সড়কের অনেক লাইনই ঝুঁকিপূর্ণ। যার ফলে আন্তঃনগর ট্রেনগুলো সময় মতো স্টেশনে আসছে না। এ কারণে ভোগান্তির শিকার হন যাত্রীরা। কিছুদিন আগে সময়ের ৫/১০ দিন আগেই স্টেশনে পৌঁছতো। কিন্তু এখন দেখা গেছে ভিন্ন চিত্র। গত ১৫ দিনে লাইনগুলো সংস্কার করা হয়েছিল। কিন্তু এসব কাজ কচ্ছপ গতিতে চলছে। ফলে দেরিতে ট্রেন স্টেশনে আসছে। পাশাপাশি টেন্ডার এবং সিডিউল অনুযায়ী কাজ হচ্ছে না। প্রতিটি কাজই নিম্নমানের হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
অনুসন্ধানে জানা যায়, সিলেট থেকে আখাউড়া পর্যন্ত অর্ধশতাধিক ব্রিজ ঝুঁকিপূর্ণ। যে কোন সময় ধ্বসে পড়ে প্রাণহানির ঘটনাসহ সারাদেশের সাথে সিলেট-হবিগঞ্জের সাথে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে। এর মধ্যে শাহজীবাজার, শাহপুর, শায়েস্তাগঞ্জ খোয়াই নদী ব্রিজ, সাটিয়াজুরী, সমসের নগর, সাদকপুরসহ অনেক ব্রিজ ঝুঁকিপূর্ণ।
গতকাল সোমবার কালনী ট্রেন সিলেট থেকে ছেড়ে এসে শায়েস্তাগঞ্জে এসে পৌঁছে ৯টার পরিবর্তে সকাল ১০টায়। সিলেটগামী পারাবতেরও একই অবস্থা। শায়েস্তাগঞ্জে এ দুইটি ট্রেন ক্রসিং হয়। অনেকেই ভোগান্তিতে পড়েন। ট্রেনগুলোর চালক জানান, ঘন কুয়াশা এবং লাইন ঝুঁকিপূর্ণ হওয়ায় দেরি হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com