বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে পুকুরে বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার পোনা মাছ নিধন

  • আপডেট টাইম সোমবার, ৪ আগস্ট, ২০১৪
  • ৫৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে পুকুরে বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার পোনা মাছ নিধন করা হয়েছে। গত শনিবার দিবাগত রাতে উপজেলার আউশকান্দি ইউনিয়নের আমুকোনা গ্রামের ডাঃ সুমনের মালিকানাধীন লীজ দেয়া পুকুরে এ কান্ডটি ঘটানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে- ডাঃ সুমনের ওই পুকুরটি একই গ্রামের দিলাল মিয়াসহ আরো কয়েকজন মিলে লীজ নিয়ে মাছ চাষ শুরু করেন। এরই মধ্যে গত শনিবার দিবাগত রাতে কোন এক সময়ে কে বা কারা পুকুরে বিষ প্রয়োগ করে। এতে পুকুরের সব পোনা মাছ মরে ভেসে উঠে। এ ঘটনায় লক্ষাধিক টাকার পোনা মাছ নিধন করা হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান। পূর্ব শত্র“তার জের ধরে ক্ষতিগ্রস্ত করানোর জন্য প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে তারা ধারণা করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com