বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হাকিম ফাউন্ডেশন ইউএসএ উদ্যোগে নবীগঞ্জের করগাও গ্রামের ৩ শতাধিক দরিদ্রদের মাঝে শাল বিতরণ

  • আপডেট টাইম রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ৪০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হাকিম ফাউন্ডেশন ইউএসএ উদ্যোগে নবীগঞ্জ উপজেলার করগাও গ্রামের ৩ শতাধিক দরিদ্র-অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র শাল বিতরণ করা হয়েছে। একই সময়ে প্রশিক্ষণ গ্রহনকারী মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। গতকাল শনিবার দুপুরে এসব শীতবস্ত্র শাল ও সেলাই মেশিন বিতরণ করা হয়। এ উপলক্ষে ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান সুমি হাকিম তরফদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র এটিএম সালাম, সাবেক কাউন্সিলর খালেদ আহমেদ রেজভী, ফাউন্ডেশনের পরিচালক জমসেদ আলী, শেলী হাকিম, মাহবুবুর রহমান তরফদার, ফাউন্ডেশনের সদস্য রুপুল আমিন, সাংবাদিক মোজাহিদ আলম, ইউপি সদস্য মিজানুর রহমান, এলাকার বিশিষ্ট মুরুব্বী নুনু মিয়া, ইছাক মিয়া, আব্দুল হক, আব্দুল কুদ্দুছ, জাকির হোসেন, নজরুল ইসলাম, মাজু মিয়া, দয়াল মিয়া, খলিল মিয়া, আব্দুল কাইয়ূম চৌধুরী প্রমূখ। অনুষ্ঠানে বক্তারা বলেন- হাকিম ফাউন্ডেশন ইউএসএ প্রতিষ্ঠানে রোকন-হাকিম যুক্তরাষ্ট্রে বসবাস করলেও এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তিনি ইতিমধ্যে করোনাকালীন সময় ও বন্যার সময়ে খাদ্য সামগ্রীর বিতরণ করেছেন। বিশুদ্ধ পানির খাওয়ার জন্য দরিদ্র মানুষের বাড়িতে টিউবওয়েল বসিয়ে দিয়েছেন। এছাড়াও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে গৃহ নির্মাণ করে দিয়েছেন। তিনি দরিদ্রদের অব্যাহত সহযোগিতা করছেন। রোকন-হাকিমের মানবিক কাজগুলো এলাকার মানুষের কাছে প্রশংসিত হচ্ছেন। অনুষ্ঠানে বক্তারা রোকন-হাকিম তার পরিবারের সদস্যদের সুস্থতা ও তার মরহুম পিতার বেহেশত কামনা করেন। অনুষ্ঠান পরিচালনা করেন শেখ নাসিম উদ্দিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com