বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তার বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে অভিযোগ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ২৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ এক ব্যক্তিকে মাদক দিয়ে ফাঁসানোর দীর্ঘ তিন মাস পার হলেও কথিত সোর্স সাইদুরের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারেনি হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি ভুক্তভোগী নুরুল আমিন। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন নুরুল আমিন ও তার পরিবার। তার আশংকা আবারও যেকোন সময় সোর্স সাইদুর তাকে বিভিন্ন মাদক দিয়ে ফাঁসিয়ে ক্ষতিসাধন করতে পারে।সাম্প্রতিক সময়ে নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের লহরছপুর গ্রামের বাছির আহমেদের ছেলে কৃষক নুরুল আমিনকে কতিথ সোর্সের দেয়া ভুল তথ্যের ভিত্তিতে গত ৯ অক্টোবর তার বাড়ি থেকে আটক করে। এ সময় তার বাড়িতে তল্লাশিকালে কোনো ধরণের মাদক পায়নি। পরে সোর্সের দেয়া বর্ণনা অনুযায়ী বাড়ির উঠান ও ঘরের সুকেসের নিচ থেকে বিভিন্ন ধরণের মাদক পেলে তাকে আটক করে নিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজনের তোপের মুখে কালিয়ারভাঙ্গা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ইমদাদুল হক চৌধুরী ও মেম্বার মোশাহিদ মিয়ার জিম্মায় তাকে দিয়ে তারা চলে আসে। এ ঘটনার পর থেকে এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান নিয়ে প্রশ্ন উঠে। কিন্তু তাদেরকে দেয়া ভুল তথ্যকারী সোর্সের বিরুদ্ধে নেয়া হয়নি ব্যবস্থা। এ বিষয়ে নুরুল আমিন কোনো বিচার না পেয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে অভিযোগ করেন। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক ও অভিযানপরিচালনাকারী অফিসার রফিকুল ইসলাম জানান, আমি এ বিষয়ে কিছু জানি না। ওই দিনের বিষয়টি উপ-পরিদর্শক রতন চন্দ্র গোস্বামীর তথ্য অনুযায়ী আমরা অভিযান পরিচালনা করি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com