বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মাধবপুর শাখার নতুন কমিটি গঠন

  • আপডেট টাইম সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ৩৫১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে গতকাল রবিবার সকালে ফুলকলি পৌর কিন্ডারগার্টেন স্কুলে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মাধবপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি ও উপজেলা আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় অধ্যক্ষ আলহাজ্ব শাহীন মিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মাধবপুর উপজেলা শাখার প্রধান পৃষ্ঠপোষক আজীবন উপদেষ্টা ও উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ ছিদ্দিকুর রহমান, সহকারী শিক্ষা অফিসার রফিকুল নাজিম।
এ সময় সংগঠনের কার্যক্রম বেগবান ও কিন্ডারগার্টেন শিক্ষকদের সরকারি সহায়তা পাওয়া সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে ফুলকলি পৌর কিন্ডারগার্টেন অধ্যক্ষ সাইফুল হক মির্জাকে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মাধবপুর উপজেলা শাখার সভাপতি ও সুজন আইডিয়াল একাডেমীর প্রতিষ্ঠাতা মোঃ জিয়াউর রহমান সুজন কে সাধারণ সম্পাদক করে ২৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন প্রধান পৃষ্ঠপোষক ও আজীবন উপদেষ্টা উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, প্রধান উপদেষ্টা উপজেলা নিবার্হী অফিসার মনজুর আহসান, উপদেষ্টা উপজেলা শিক্ষা অফিসার মোঃ ছিদ্দিকুর রহমান, এস.এম. শামছুর রহমান, এনায়েত আহমেদ, আলহাজ্ব মোঃ শাহীন মিয়া।
সহ-সভাপতি হেবজুরুল ইসলাম, মোঃ রুহুল আমিন, যুগ্ম সম্পাদক সাদমান জহির, মোঃ আঃ বাছির, কোষাধ্যক্ষ বিধান রায়, মোঃ জাকারিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, আরিফুল ইসলাম সুমন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সুমন তালুকদার, প্রচার সম্পাদক মোঃ ফখর উদ্দিন, দপ্তর সম্পাদক মোঃ কামরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মোঃ খোকন মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক আছমা কামাল, নীলা আফরোজ, নিবার্হী সদস্য নাজিরুল ইসলাম সুহান, সুদর্শন মুন্ডা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com