বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

হবিগঞ্জ ও লাখাইয়ে ৩ মাদক বিক্রেতা আটক ॥ গাঁজা উদ্ধার

  • আপডেট টাইম বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ৩৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শহরের দুলানগর খোয়াই নদীর পাড় ও লাখাই উপজেলার তেঘরিয়া ইউনিয়নের মুড়িয়াউকে অভিযান চালিয়ে ৩ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। পরে একজনকে কারাদণ্ড ও একজনকে কারাগারে প্রেরণ করা হয়েছে। গতকাল ২০ ডিসেম্বর সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান পরিচালনা করে শহরতলীর দুলানগর নদীর পাড় এলাকায়। এ সময় দুলানগর এলাকার মৃত বাচ্চু মিয়ার ছেলে মোঃ সোহেল মিয়া (৩০) এবং যশেরআব্দা এলাকার মৃত সঞ্জব আলীর ছেলে মোঃ আব্দুল খালেক (৪১) কে গাঁজাসহ গ্রেফতার করা হয়। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আসামীদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে কারাগারে প্রেরণ করা হয়। অপরদিকে গতকাল মঙ্গলবার সকালে পরিদর্শক কাজী হাবিবুর রহমানের নেতৃত্বে একটি দল তেঘরিয়া বড়হাটি এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২ কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করেছেন। এ সময় ওই গ্রামের মৃত আব্দুল মান্নাফের পুত্র মোঃ হুমায়ুন মিয়া (৫৫) কে গ্রেফতার করা হয়। এ বিষয়ে পরিদর্শক কাজী হাবিবুর রহমান বাদী হয়ে লাখাই থানায় মামলা দায়ের করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com