বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হুফফাজুল কোরআন ফাউন্ডেশন প্রতিযোগিতায় বানিয়াচং-আজমিরীগঞ্জ দুই থানায় ১ম স্থান লাভ করলেন হাফেজ কামরুজ্জামান

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ৩৮৩ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং শরীফখানি জাবালে নূর তাহফিজুল কোরআন মাদ্রাসার ছাত্র হাফেজ মোহাম্মদ কামরুজ্জামান ‘হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বানিয়াচং-আজমিরীগঞ্জ থানা শাখার মধ্যে কোরআন প্রতিযোগিতায় কৃতিত্বের সাথে ১ম স্থান লাভ করেন। গত ১৭ ডিসেম্বর আজমিরীগঞ্জ থানার আজিম নগর মাদ্রাসায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় প্রায় ১শ’র অধিক হাফেজগণ অংশ গ্রহন করেন। তন্মধ্যে ১ম স্থান অর্জন করেন বানিয়াচং শরীফখানি জাবালে নূর তাহফিজুল কোরআন মাদ্রাসার ছাত্র হাফেজ মোহাম্মদ কামরুজ্জামান। তিনি আদর্শগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু সালেক মাস্টার’র ছেলে। হাফেজ মোহাম্মদ কামরুজ্জামান এর এ অর্জনে ভূয়শী প্রশংসা করেছেন শরীফখানি জাবালে নূর তাহফিজুল কোরআন মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা আব্দুল ওয়াদুদ। মাত্র ১২ বছর বয়সে মোহাম্মদ কামরুজ্জামান পবিত্র কোরআন’র হাফেজ হয়ে এ প্রতিযোগিতায় অংশ গ্রহন করে কৃতিত্বের সাথে ১ম স্থান অর্জন করায় ভূয়শী প্রশংসা করেছেন বানিয়াচং-আজমিরীগঞ্জ থানার বিশিষ্ট আলেম-ওলামাগণ। হাফেজ মোহাম্মদ কামরুজ্জামান এর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার বাবা মা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com