বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

ব্যাটারী চালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের আঞ্চলিক কমিটির পরিচিতি সভা

  • আপডেট টাইম সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ৩৩৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ “দুনিয়ার মজদুর এক হও। সব হাতে কাজ চাই-সব মুখে ভাত চাই” অবিলম্বে অটোরিক্সার নাম্বার প্লেইট ও শ্রমিক কার্ড সেই সাথে শ্রমিকদের রেশন পাওয়ার দাবীতে রিক্সা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন হবিগঞ্জ এর আয়োজনে আঞ্চলিক কমিটি সমূহের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকাল ৪টায় আনোয়ারপুর বাইপাস এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক কমরেড পীযুষ চক্রবর্তীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বৃন্দাবন সরকারি কলেজের সাবেক ভিপি, কাসেম আলী, প্রবাসী মুখলেছুর রহমান, বাসদ নেতা হুমায়ুন খান, জাসদ নেতা গোলাম সারওয়ার জাহান লিটন, শ্রমিক নেতা আবুল হাসেম, মোঃ ছালেক মিয়া, মোঃ ধনু মিয়া, রাহিমুল চৌধুরী, আলমগীর মিয়া, এনামুল হক, আঃ সাত্তার, মারফত আলী, পলাশ চৌধুরী, আব্দুল কাইয়ুম, মোঃ মহসিন আহমেদ, মোঃ আব্দাল মিয়া, স্বপন গোপ, মোঃ বজলুর রহমান, মহিবুর রহমান, মোঃ সামছুল হক, মোঃ দুলাল মিয়া, মোঃ আব্দুল জব্বার, মোঃ গোলাম হোসেন, মোঃ সজিব মিয়া প্রমুখ। সভায় বক্তাগণ শহরের রাস্তায় শৃংখলা সমুন্নত রাখতে এবং যাত্রীসেবার মান বাড়াতে অনতিবিলম্বে অটোরিক্সার লাইসেন্স ও শ্রমিক কার্ড প্রদানের জন্য কর্তৃপক্ষের নিকট দাবী জানান। আঞ্চলিক কমিটি সমূহের নেতৃবৃন্দকে পরিচিত করিয়ে বক্তাগণ বলেন, আগামী দিনে দাবী আদায়ের লড়াই সংগ্রামে এই নেতৃবৃন্দ অগ্রণী ভূমিকা রাখবে এবং সকল রিক্সা শ্রমিকদের সাথে থেকে আন্দোলনকে বেগবান করবেন সর্বোপরি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের চলমান শ্রমিক আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com