মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শাহ্ আশিকুর রহমান’র স্মরণে জাসদের নাগরিক শোকসভা

  • আপডেট টাইম রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ২৮৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ হবিগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শাহ্ আশিকুর রহমান’র স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টায় হবিগঞ্জ রেড ক্রিসেন্টের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। হবিগঞ্জ জেলা জাসদের সভাপতি তাজ উদ্দিন আহমেদ সুফী এতে সভাপতিত্ব করেন ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল।
বক্তব্য রাখেন, জেলা জাসদ নেতা শফিকুল বারী আউয়াল, জেলা জাসদের সহ সভাপতি আব্দুল হাই মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল মোহাম্মদ, দপ্তর সম্পাদক গোলাম সরওয়ার জাহান লিটন, হবিগঞ্জ জেলা সিপিবির সাধারণ সম্পাদক পীযূষ চক্রবর্তী, জেলা বাসদ নেতা হুমায়ুন খান, সদর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক মোঃ মাসুক মিয়া, বাহুবল উপজেলা জাসদের সাধারণ সম্পাদক কামরুল হোসাইন প্রমুখ।
সভার শুরুতেই দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। বক্তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com