বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরে সংঘর্ষে ছাত্রলীগ নেতাসহ ২ জন আহত

  • আপডেট টাইম রবিবার, ৩ আগস্ট, ২০১৪
  • ৫৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর ২নং পুল ও রাজনগর এলাকার দুই দল লোকের দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের ৫ জন আহত হয়েছে। এ সময় গাড়ি ভাংচুর ও রাস্তাঘাট অবরোধ করা হয়। সংঘর্ষে আহতরা হল হবিগঞ্জ পৌর ছাত্রলীগের সহসভাপতি তরুণ (২০), লিটন (১৬) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদেরকে চিকিৎসা দেয়া হয়েছে।
আহত ও পুলিশ সূত্রে জানা যায়, সরকারি বৃন্দাবন কলেজ ছাত্রনেতা রাজনগরের বাসিন্দা শিপন আহমেদ ও পৌর ছাত্রলীগের সহসভাপতি তরুণ খানের মধ্যে বিরোধ চলে আসছিল। গতকাল সন্ধ্যায় তরুণ তার গাড়ি নিয়ে তিনকোনা পুকুর পাড় এলাকায় যাওয়া মাত্র ঢিল ছুড়ে। এ নিয়ে শিপন ও তরুনের মধ্যে কথা কাটাকাটি হয়। খবর পেয়ে শিপন ও তরুণের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ালে উল্লেখিতরা আহত হয়। খবর পেয়ে সদর থানার ওসি নাজিম, এসআই ইন্দ্রনীল, বাহারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে ২নং পুল ও মোহনপুর এলাকার লোকজন রাজনগরের সাথে সংঘর্ষে জড়ালে শহর উত্তপ্ত হয়ে উঠে। রাস্তাঘাট বন্ধ হয়ে যায়। যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ পরি¯ি’তি নিয়ন্ত্রন করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com