বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

আজ মহান বিজয় দিবস জেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচি গ্রহণ

  • আপডেট টাইম শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ৩৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজ ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। বাঙালী জাতীর বিজয় আর গৌরবের দিন। এই দিনটিতেই বাঙালী জাতির তাদের নিজস্ব সত্ত্বার অধিকারী হয়। ব্রিটিশ আর পাকিস্তানের ২’শ বছরের শাসন শোষন আর নির্যাতনের হাত থেকে মুক্ত হতে ১৯৭১ সালে দীর্ঘ ৯টি মাস পাক হায়েনাদের সাথে যুদ্ধ করে আজকের এই দিনে ছিনিয়ে আনে লাল সূর্যে রক্তে রঞ্জিত পতাকা। বিশ্ব দরবারে প্রমাণিত হয়েছে আমরা দারিদ্র হতে পারি, আয়তনে ছোট হতে পারি, কিন্তু জাতি হিসেবে ছোট নই, অবহেলার নই। বিজয় দিবস বাঙালিদের দিয়েছে এক নতুন জীবন, নতুন চেতনা, রচনা করেছে বাঙালীর নতুন ইতিহাস। হাজারো বছরের শ্রেষ্ট বাঙালী স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণে নিরস্ত্র বাঙালী দেশ শক্র মুক্ত করতে সশস্ত্র মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ে। দীর্ঘ নয় মাস পাকহানাদার বাহিনীর সাথে যুদ্ধ করে বাংলার দামাল ছেলেরা ছিনিয়ে আনে স্বাধীনতা। পরাধিনতার শৃংঙ্খল ভেঙ্গে নয় মাস রক্তক্ষয়ী শসস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে ৩০ লাখ শহীদের আত্মত্যাগ ও অসংখ্য মা-বোনের ইজ্জতহানির মধ্য দিয়ে অর্জিত হয় বাংলার স্বাধীনতা। বাংলা পায় তার নিজস্ব ভূখন্ড, স্বার্বভৌমত্বের স্বাধীনতা। জনতা পায় তাদের নিজস্ব অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থানের নিশ্চয়তা। এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে-সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের শুভ সুচনা, পতাকা উত্তোলন ও সরকারী, আধা-সরকারী, স্বায়ত্বশাসিত, বেসরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন, দূর্জয় স্মৃতি সৌধ শহীদ মুক্তিযোদ্ধার কবরে পুষ্পস্তবক অর্পন ও ফাতেহা পাঠ, সকাল ৮টায় জালাল স্টেডিয়ামে কুজকাওয়াজ ও ডিপ্লে, সকাল সাড়ে ১০ মহিলাদের অংশগ্রহণে মুক্তিযোদ্ধ ভিত্তিক আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগীতা। সকাল ১ টায় শিশু একাডেমী প্রাঙ্গনে মুক্তিযোদ্ধ ভিত্তিক চিত্রাংকন প্রতিযোগীতা ও নিমতলায় মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা। সন্ধ্যা ৬টায় নিমতলায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া হাসপাতাল, জেলখানা, এতিম খানা ও শিশু পরিবার সমূহে উন্নতমানের খাবার সরবরাহ সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল পৃথক পৃথক কর্মসূচি পালন করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com