বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে ডিবি পরিচয়ে দুই স্কুল ছাত্রীর স্বর্ণালংকার ছিনতাই, আটক-১

  • আপডেট টাইম রবিবার, ৩ আগস্ট, ২০১৪
  • ৫৮৬ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে ডিবি পুলিশ পরিচয়ে দুই স্কুল ছাত্রীর স্বর্ণালঙ্কার ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আটককৃত ছিনতাইকারী হচ্ছে উপজেলার রসুলপুর গ্রামের জজ মিয়ার ছেলে ফারুক মিয়া (২৫)। ছিনতাইয়ের শিকার স্কুল ছাত্রীরা হচ্ছে-ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার মঈন উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী মঈন গ্রামের কুতুব উদ্দিন সরকারের মেয়ে তুবা আক্তার (১৪) ও একই গ্রামের মোহন সরকারের মেয়ে রিপা আক্তার। প্রত্যক্ষদর্শী ও স্কুল ছাত্রীরা জানান, গত বৃহষ্পতিবার বিকালে ভাইকে সাথে নিয়ে তারা হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে বেড়াতে আসে। বাড়ি ফেরার পথে সুরমা চা বাগানে কিবরিয়াবাদ এলাকায় সিএনজি থেকে নেমে ছবি তোলার সময় ৫/৬ জনের একদল যুবক নিজেদেরকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাদেরকে তল্লাশীর নামে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়। এ সময় তাদের সুর চিৎকার শুনে এলাকাবাসী ছুটে এসে ছিনতাইকারী চক্রের সদস্য ফারুক মিয়া (২৫)কে আটক করে থানায় নিয়ে আসে। থানার অফিসার ইনচার্জ আব্দুল বাছেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে মামলা রেকর্ড করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com