বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আউশকান্দি এলাকার ঘরে ঘরে ১৫ দিনের মধ্যে গ্যাস না দিলে বিবিয়ানার কার্যক্রম বন্ধের হুমকি

  • আপডেট টাইম রবিবার, ৩ আগস্ট, ২০১৪
  • ৬৬৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের আউশকান্দি এলাকার ঘরে ঘরে গ্যাসের দাবীতে ১৫ দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছে। উক্ত আল্টিমেটামের ভিতরে দাবী পূরণ না হলে ঢাকা- সিলেট মহা সড়ক সৈয়দপুর থেকে ইনাতগঞ্জ ও আউশকান্দি থেকে নবীগঞ্জ রোডে সকল প্রকার বিবিয়ানা গ্যাস ক্ষেত্রের কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুশিয়ারি প্রদান করেছেন আউশকান্দি সচেতন নাগরীক সমাজের নেতৃবৃন্দ। গতকাল শনিবার ঢাকা- সিলেট মহা সড়কের আউশকান্দি- হীরাগঞ্জ মধ্য বাজার রূপালী ব্যাংকের সামনে পূর্ব ঘোষিত অনুযায়ী বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত আলোচনা অনুষ্টিত হয়। এতে আউশকান্দি সচেতন নাগরিক সমাজের ভারপ্রাপ্ত সভাপতি হাজী সাহনুর আলমের সভপতিত্বে আউশকান্দি সচেতন নাগরিক সমাজের অন্যতম সদস্য ও হীরাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সদস্য আব্দুল মুকিতের পরিচালনায় বক্তব্য রাখেন, নবীগঞ্জ দলিল লিখক সমিতির সভাপতি ও আউশকান্দি হীরাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এবং সচেতন নাগরিক সমাজের সাধারন সম্পাদক মুরশেদ আহমদ, বিশিষ্ট মুরব্বি হাজী আতাউর রহমান, সিরাজ মিয়া, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ এর পরিচালক শফিউল আলম হেলাল, দৈনিক সমকাল প্রতিনিধি এম এ আহমদ আজাদ, সাংবাদিক বুলবুল আহমদ, ছাত্রদল নেতা শিহাব আহমদ, মোঃ ফরিদ মিয়া, সিজিল আহমদ প্রমূখ। সভায় সূদূর লন্ডন থেকে টেলি কনফারেন্সে যোগদান করেন, সচেতন নাগরিক সমাজের সভাপতি লন্ডন প্রবাসী মুহিবুর রহমান হারুন সহ নবীগঞ্জ উপজেলার লন্ডন প্রবাসী আরো অনেক নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com