বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

বাহুবলে আর্জেন্টিনা সমর্থকের পিতাকে পিটিয়ে হত্যা

  • আপডেট টাইম রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ২৭০ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে ফুটবল বিশ্বকাপ উন্মাদনার জের ধরে প্রতিপক্ষের হামলায় শাহ মোঃ আব্দুস সহিদ (৫৫) নামের এক আর্জেন্টিনা সমর্থকের পিতা নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার সকাল ১১টায় উপজেলার সাতকাপন ইউনিয়নের আদিত্যপুর গ্রামে। নিহত শাহ মোঃ আব্দুস সহিদ উপজেলার সাতকাপন ইউনিয়নের আদিত্যপুর গ্রামের মৃত শাহ দেওয়ান আলীর পুত্র। জানা যায়, শুক্রবার রাতে ব্রাজিল দল ক্রোয়েশিয়ার কাছে হেরে বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট থেকে বিদায় নিলে আর্জেন্টিনা সমর্থকরা আদিত্যপুর গ্রামে আনন্দ মিছিল বের করে। মিছিল চলাকালীন সময়ে নিহত শাহ মোঃ আব্দুস সহিদের ছেলে আর্জেন্টিনা সমর্থক শাহ মোঃ রোকন মিয়ার সাথে একই গ্রামের টেনু মিয়ার ছেলে ব্রাজিল সমর্থক সজিব মিয়ার কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ ঘটনার জের ধরে শনিবার সকাল ১১টার দিকে হাওর থেকে ফেরার পথে শাহ মোঃ আব্দুস সহিদকে একা পেয়ে টেনু মিয়ার লোকজন অতর্কীত হামলা চালায়। হামলার এক পর্যায়ে প্রতিপরে ফিকলের আঘাতে মারাত্মক আহত হন শাহ মোঃ আব্দুস সহিদ। তাৎণিক তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) প্রজিত কুমার দাস জানান, শুক্রবার রাতে ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের মাঝে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ ঘটনার জের ধরে সকালে আব্দুস সহিদের উপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। পরে চিকিৎসাধীন অবস্থায় আব্দুস সহিদ মৃত্যবরণ করেন। ঘটনার সাথে জড়িতের গ্রেফতারে অভিযান চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com