বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লাখাইয়ে ঈদের জামাতে রোজাদার-বেরোজদার নিয়ে বিতর্ক ॥ সংঘর্ষে রোজাদার নিহত ॥ আহত ৫০

  • আপডেট টাইম শনিবার, ২ আগস্ট, ২০১৪
  • ৬১৫ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলার বেগুনাই গ্রামে ঈদের জামায়াতে রোজাদার-বেরোজদার নিয়ে বিতর্ককে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে শামীম মিয়া (৫০) নামে এক রোজাদার নিহত ও প্রায় ৫ জন আহত হয়েছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, ওই গ্রামের পূর্ব গ্রাম জামে মসজিদে ঈদের জামায়াত পড়ার সময় শামীম মিয়া বেরোজদারদেরকে পেছনের কাতারে যেতে অনুরোধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে তালুকদার বাড়ির কয়েকজন। এক পর্যায়ে সাবেক চেয়ারম্যান মুর্শেদ কামাল তালুকদার মোশাহিদ ও সাবেক পুলিশ কর্মকর্তা আশরাফ নিজামের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এতে ঘটনাস্থলেই শামীম মারা যান। সংঘর্ষে আহতদের মধ্যে শোয়া মিয়া, ফখরুল, খায়রুল ইসলাম, এবাদুল মিয়া, সফিউল আলম, বাহাউদ্দিন, জব্বার মিয়া, ফখরুল তালুকদার, এডঃ আব্দুল মোতালিব তালুকদার, ওয়াসির মিয়াকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।
এ ব্যাপারে ওসি আলী ফরিদ আহমেদ জানান, এঘটনায় নিহত শামীমের ভাই ফারুক মিয়া বাদী হয়ে ২২জনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com