শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

তেলিয়াপাড়া চা বাগান মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে দুই মন্ত্রীর শ্রদ্ধা

  • আপডেট টাইম রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ৩০৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মহান মুক্তিযুদ্ধের অন্যতম স্মৃতি বিজড়িত স্থান তেলিয়াপাড়া চা বাগান স্মৃতি সৌধে বিজয়ের মাসে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি ও বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডঃ মাহবুব আলী এমপি।
গতকাল শনিবার সকালে তেলিয়াপাড়া চা বাগানে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধের পাশে দুমন্ত্রী বিভিন্ন ফলদ বৃক্ষের চারা রোপন করেন। পরে লাল শাপলা লেকে বিভিন্ন পোনা মাছ অবমুক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন ন্যাশনাল টি কোম্পনীর চেয়ারম্যান শেখ কবির, ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হাসান, সাধারন বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ বিল্লাল, সিলেট রেঞ্জ ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ, হবিগঞ্জ পুলিশ সুপার এসএম মুরাদ আলী, সিলেট পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, ন্যাশনাল টি কোম্পনীর ডিজিএম এমদাদুর রহমান মিঠু অতিরিক্ত পুলিশ সুপার মহসিন আল মুরাদ, উপজেলা নির্বাহী অফিসার মন্জুর আহসান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতিকুর রহমান, সহ সভাপতি রহম আলী, যুবলীগ সভাপতি ফারুক পাঠান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com