বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে ঈদের দিনে ভূমি নিয়ে সংঘর্ষ ॥ আহত ৪০

  • আপডেট টাইম শনিবার, ২ আগস্ট, ২০১৪
  • ৬৫৮ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’দল লোকের মধ্যে ঈদের দিন মঙ্গলবার সকালে এক সংঘর্ষে প্রায় ৪০ জন লোক আহত হয়েছে। স্থানীয় মুরুব্বিরা প্রায় অর্ধ ঘন্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স, বি-বাড়িয়া সদর হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার বুল্লা ইউনিয়নের বানেশ্বর গ্রামের আশ্রাফ আলীর ছেলে হাফেজ রুস্তম অলী (৪৫) ও একই গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে দুলাল মিয়া (৫০) এর মধ্যে একখন্ড ভূমি নিয়ে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সকাল ১০টার দিকে ঈদের নামাজ শেষে পেরার পথে হাফেজ রুস্তম আলী ও দুলালের চাচাত মামা ফিরুজ মিয়া (৫০) এর মধ্যে তর্কবিতর্কের এক পর্যায়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষে প্রায় ৪০ জন আহত হয়। স্থানীয় মুরুব্বিরা দীর্ঘ চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহত ইছাক মিয়া (২৭), জজ মিয়া (৪২), শাহিন মিয়া (১৪), সুন্দর আলী (৩০), নফল মিয়া (২৮), সফিক মিয়া (৩৫), রহমত আলী (২৫), মোয়াব আলী (৬০), হেলাল মিয়া (২৫), জয়নাল মিয়া (৭০), মোহাম্মদ আলী (৪০), শাহজাহান (১৭), হামদু মিয়া (২৪), আফজাল মিয়া (২৭), ফারুক মিয়া (৩৭), ছুট্টু মিয়া (৩৫) সহ প্রায় ৪০ জনকে মাধবপুর, বি-বাড়িয়া ও ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com