বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত ২০

  • আপডেট টাইম শনিবার, ২ আগস্ট, ২০১৪
  • ৬০৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে পৌর এলকার রাজাবাদ গ্রামের কান্দিপাড়ায় দু’পক্ষের সংঘর্ষে মহিলা সহ ২০ জন আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে-গত মঙ্গলবার বিকেলে ওই গ্রামের শাহাবুদ্দিন মিয়ার পুত্র জসিম উদ্দিনের সাথে একই গ্রামের ইসমত আলীর পুত্র ইকবাল হোসেনের ফুটবল খেলার ঘটনা নিয়ে ঝগড়া বাধে। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে মহিলাসহ ২০ জন আহত হন। আহতদের মধ্যে শাহাবউদ্দিন (৬২) সিলেট এবং জয়নাল আবেদিন (৪২), তকদির (২৪), শাহানা বেগম (৫৫) জসিম উদ্দিন (৩৫), জামাল (৪০), আজিব উদ্দিন (২৬) ছাইম উদ্দিন (৩২), রাবিয়া বেগম (৫৫), রেখা বেগম (৩২), ইরফান আলী (৩২), ইসমত মিয়া (৪৫) ও কদবানু (৬০)কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com