মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বাহুবল উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ৩৭৪ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ জনসাধারণকে সুস্থ থাকার প্রয়োজনে পুষ্টিকর খাবার গ্রহণের পরামর্শ দিতে হবে। পুষ্টিকর খাদ্যভ্যাস ব্যতিত কোন মানুষ সুস্থ্য থাকতে পারে না। অতএব প্রত্যককে তাদের নিজ নিজ আঙ্গিনায় বা পরিত্যাক্ত জায়গায় বিষমুক্ত শাক-সবজি চাষ করতে উদ্বুদ্ধ করতে হবে। বিষমুক্ত খাবার গ্রহণই পারে মানুষকে সুস্থ রাখতে। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১১টায় বাহুবল উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভায় অংশগ্রহণকারী এ আলোচনাগুলো করেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি মহুয়া শারমিন ফাতেমার সভাপতিত্বে এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব ডা. বাবুল কুমার দাশের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াছমিন, বাহুবল মডেল প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নূরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন রাহিম, আ.ফ.ম. উস্তার মিয়ার তালুকদার, কামরুজ্জামান বশির, পুটিজুরী এসসি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক পংকজ কান্তি গোপ, আজকের পত্রিকার বাহুবল প্রতিনিধি মনিরুল ইসলাম শামিম, উপজেলা শিক্ষা কমকর্তা হাসান মোহাম্মদ জুনাইদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হামিদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রুমেন চন্দ্র কর প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com