মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

অপহরণের ১ মাস পর মাধবপুরের স্কুল ছাত্রী হবিগঞ্জ থেকে উদ্ধার

  • আপডেট টাইম শনিবার, ২ আগস্ট, ২০১৪
  • ৫১৪ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার রসুলপুর গ্রাম থেকে অপহৃত ৯ম শ্রেনীর স্কুল ছাত্রী কুলসুমাকে ১ মাস পর বৃহস্পতিবার সন্ধ্যায় হবিগঞ্জ টেম্পু ট্যান্ড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়-মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের অলি মিয়ার মেয়ে সাউর্থ কাশিমনগর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রী কুলসুমা আক্তার ৩০ জুন সন্ধ্যায় নানা বাড়ী যাওয়ার পথে একই গ্রামের মোঃ আরিছ মিয়ার ছেলে জহিরুল ইসলাম (২০) ও তার সহযোগিরা তাকে অপহরন করে নিয়ে যায়। পরে তার পিতা আরিছ মিয়া ২৪ জুলাই মাধবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলার আসামী আরিছ মিয়াকে থানা পুলিশ মাধবপুর বাজার থেকে গ্রেফতার করে। বৃহস্পতিবার সন্ধ্যায় মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই.মমিনুল ইসলাম হবিগঞ্জ সদর থানা পুলিশের সহযোগিতায় টেম্পু ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে কুলসুমাকে উদ্ধার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরনকারী জহিরুল ইসলাম পালিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com