শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

হবিগঞ্জের প্রবীণ মুরুব্বী চৌঃ আতাউর রহমানের ইন্তেকাল

  • আপডেট টাইম শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ৪০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ যুক্তরাজ্য প্রবাসী হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সদস্য এডভোকেট চৌধুরী ফয়জুর রহমান মোস্তাকের পিতা এবং হবিগঞ্জের প্রবীণ মুরুব্বি ও বহুলা ২৮ পঞ্চায়েত প্রধান চৌধুরী আতাউর রহমান বাচ্চু মিয়া (৯২) ইন্তেকাল করেছেন। গতকাল শুক্রবার সকাল পৌনে ১২টায় হবিগঞ্জ শহরের মডার্ণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। শুক্রবার রাত ৮টায় হবিগঞ্জ সদর উপজেলার বহুলা গ্রামে তার বাড়ীতে জানাযার নামাজ অনুষ্ঠিত হওয়ার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। আতাউর রহমান বাচ্চু মিয়া ছিলেন একজন ন্যায় বিচারক ও অবসরপ্রাপ্ত সরকারী চাকুরীজীবী। তিনি দরিদ্র লোকজনকে বিনামূল্যে হোমিওপ্যাথিক চিকিৎসা করতেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি ও সাধারন সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com