শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

মাধবপুরে কৃষকের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ৩০১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের ভেলাপুর গ্রামের কৃষক শওকত আলীর ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। গতকাল শুক্রবার (২৫ নভেম্বর) বিকেলে কাশিমনগর-চৌমুহনী সড়কের কাশিমপুর নামক স্থানে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন এলাকাবাসী। মানববন্ধনে বক্তব্য দেন কৃষক শওকত আলীর স্ত্রী, মেয়ে, ছেলেসহ অনেকে।
এ ঘটনায় শওকত আলীর স্ত্রী মিনারা খাতুন বাদী হয়ে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন। কিন্ত আসামিরা প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়ালেও গ্রেপ্তার করা হচ্ছে না তাদের।
শওকত আলীর স্ত্রী মিনারা বেগম জানান, তিনি অন্যের বাড়িতে কাজ করে ছেলেদের লেখাপড়া করান। তার স্বামী কৃষক শওকত আলী অন্যের জমিতে কৃষিকাজ করেন। তারা গরিব মানুষ। গরিব বলে কি তারা বিচার পাবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com