মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাধবপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ৩৭৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে তৃতীয় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন।
উপজেলার ২টি ডিগ্রী কলেজ ও টি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান মনষ্ক ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করে। উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি শেখ মঈনুল ইসলাম মঈন বলেন, এ মেলার লক্ষ্য হল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান মনষ্ক শিক্ষার্থীরা উদ্ভাবনী ক্ষমতা ও দৈনন্দিন জীবনে বিজ্ঞানের যথাযথ ব্যবহার বাড়াতে শিখাবে। অনুষ্ঠানে অন্যদের মাঝে ছিলেন, একাডেমী সুপারভাইজার রোকসানা পারভীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নুর মামুন, মাধবপুর প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ অলিদ মিয়া, শিক্ষক কে এম সাইফুল ইসলাম, মোহাম্মদ নুরুল্লাহ ভূঁইয়া সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com