শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে বানিয়াচংয়ে বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে ঢেউটিন ও চেক বিতরণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ৩৪১ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে উপজেলা ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে গতকাল সোমবার ২১ নভেম্বর দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী। এ সময় বন্যায় ক্ষতিগ্রস্থ ৩০ জনকে ২ বান্ডেল করে ঢেউটিন ও ৬ হাজার টাকার চেক দেওয়া হয়। এ এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাশ, বিবিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী বলেন, বর্তমান সরকার জনগন বান্ধব সরকার। দেশে করোনা ও সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের সহায়তা ও বিভিন্ন প্রনোদনাসহ অনুদান দেয়া হচ্ছে। আমরা স্থানীয় সরকারের প্রতিনিধি হিসেবে সরকারের পক্ষ থেকে সবধরনের সুযোগ সুবিধা আপনাদের দোরগোড়ায় পৌঁছে দিতে সবসময় চেষ্টা করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com