মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

জেলায় ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব হাসপাতালে তিল ধারণের ঠাই নেই

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ২৯৭ বা পড়া হয়েছে
Exif_JPEG_420

স্টাফ রিপোর্টার ॥ আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে হবিগঞ্জ জেলাজুড়ে বিভিন্ন রোগ বালাই দেখা দিয়েছে। বিশেষ করে সর্দি, কাশিসহ ঠান্ডাজনিত রোগীর সংখ্যাই বেশি। এর মধ্যে শিশু ও বৃদ্ধরা আক্রান্ত হচ্ছেন। সদর হাসপাতালে দুই দিন ধরে তিল ধারণের ঠাই নেই। পাশাপাশি সর্দি, কাশির বিভিন্ন ড্রপ সংকট দেখা দিয়েছে। অনেক ফার্মেসী মালিকরা নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আবার কেউ কেউ ড্রপ নেই বলেও জানান।
সরেজমিনে ঘুরে দেখা যায়, বিভিন্ন শিশু ডাক্তারদের চেম্বারে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে ৫ শতাধিক শিশু চিকিৎসা নিতে আসে। আর এ সুযোগ কাজে লাগিয়ে ডাক্তাররা ৫শ থেকে ৬শ টাকা ভিজিট নিচ্ছেন। অনেক অভিভাবকরা জানান, কিছু কিছু ডাক্তার ভালো চিকিৎসা দিলেও কোনো কোনো ডাক্তার এক রোগীকে ৩০/৫০ সেকেন্ড দেখেই প্রেসক্রিপশন দিয়ে দেন। ফলে রোগ কমার চেয়ে বাড়ছে বেশি। অনেকেই ঘন ঘন ডাক্তার দেখাচ্ছেন বলে জানা গেছে।
সোমবার রাত ৯টায় সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে গিয়ে দেখা যায়, দুই দিনে শতাধিক শিশু সদর হাসপাতালে ভর্তি হয়েছে। নার্স, ডাক্তারদের চিকিৎসা দিতে হিমশিম পোহাতে হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com