সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

শেখ হাসিনার পতন ছাড়া লাঠি হাত ছাড়া করা যাবেনা -সিলেটে জিকে গউছ

  • আপডেট টাইম রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ৩১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জিকে গউছ বলেছেন- ‘শেখ হাসিনার পতন ছাড়া আমরা কেউ ঘরে ফিরে যাব না। আমাদের আন্দোলনের উদ্দেশ্য একটাই শেখ হাসিনার কবল থেকে খালেদা জিয়াকে মুক্ত করা। তাকে মুক্ত করার কোনো বিকল্প নাই।’ গতকাল শনিবার (১৯ নভেম্বর) দুপুরে সিলেটের ঐতিহাসিক সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘কথা কম কাজ বেশি, এখানে বক্তব্য দিতে আসি নাই, বক্তব্য শুনতে এসেছি।’ ‘১৯৭১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুদ্ধ করে আমাদের হাতে পতাকা দিয়ে গেছেন। আজকে ২০২২ সালে এসে সেই পতাকা লাঠির মাথায় বেঁধেছি। শেখ হাসিনার পতন ছাড়া এই লাঠি হাত ছাড়া করা যাবে না। এই লাঠি শেষ পর্যন্ত আমাদের হাতে রাখতে হবে।’ তিনি বলেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন ১৪ ডিসেম্বর চট্টগ্রামে আওয়ামীলীগ ১০ লাখ মানুষ জমায়েত করবে। তার এ কথার জবাব দিয়ে জি কে গউছ বলেন, ‘আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন, শেখ হাসিনার জনসভায় যদি ১০ লাখ মানুষ হয়, খালেদা জিয়ার জনসভায় ৫০ লাখ মানুষ সমবেত হবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com