মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জ অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ॥ চরম ভোগান্তিতে জনগণ

  • আপডেট টাইম শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ২৯০ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটে জেলাজুড়ে যাত্রীদের ভোগান্তি হচ্ছে। জেলা থেকে কোনো বাস ছেড়ে যায়নি। নবীগঞ্জে বাস চলাচলে বাধা দেয়ার প্রতিবাদে ও অবৈধ যানবাহন বন্ধের দাবিতে জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে।
জানা যায়, শুক্রবার সকাল থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ রেখেছে হবিগঞ্জ মটর মালিক গ্রুপ। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ যাত্রীদের। অতিরিক্ত ভাড়ায় বাধ্য হয়ে ভেঙে ভেঙে গন্তব্যে যেতে হচ্ছে তাদের।
মেহেদি হাসান নামের এক যাত্রী বলেন, শুক্রবার অনেকেই সিলেটে মাজারে যাতায়াত করেন। অনেকেই ছুটির দিনে বাড়িতে আসেন। পরিবহন ধর্মঘটের কারণে তারা যাতায়াত করতে পারছেন না।
জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায় বলেন, মূলত নবীগঞ্জে বাস চলাচলে প্রশাসনের বাধার কারণে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছি। রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। এখানে সব দলেরই বাস মালিক ও শ্রমিক আছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com